সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে সাংবাদিক ও লেখক আনিসুর বুলবুলের বই ‘সাংবাদিকের এআই’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে লাবিবায়ান। প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছে অক্টোবর ২০২৬-এ। বইটির মূল্য ৬৭০ টাকা।সাংবাদিকতার কাজে প্রতিনিয়ত কীভাবে এআই ব্যবহার করা যায়, কোন ক্ষেত্রে এর সহায়তা নেওয়া সম্ভব এবং প্রযুক্তির ওপর নির্ভর করতে গিয়ে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, তা ব্যবহারিক উদাহরণ ও নির্দেশনার মাধ্যমে তুলে ধরা হয়েছে বইটিতে।৫০টি অধ্যায়ে সাজানো বইটিতে সাংব...