১৮৪৭ সালের ২৩ সেপ্টেম্বর বর্তমান কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি গ্রামে জন্মগ্রহণ করেন আনন্দমোহন বসু। পিতা পদ্মলোচন বসু ও মাতা উমা কিশোরী দেবীর ঘর আলোকিত করে দুর্গম হাওরের বলাকুট নদীর তীরে জন্ম নেওয়া এই মানুষটি পরবর্তী সময়ে শুধু নিজ পরিবার নয়, ভারতবর্ষের শিক্ষা, রাজনীতি ও সমাজ সংস্কারের ইতিহাসকেও আলোকিত করেছিলেন।আনন্দমোহন বসু ছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণকারী প্রথম ভারতীয় বাঙালিদের একজন এবং উপমহাদেশের প্রথম র্যাংলার। ‘র্যাংলার’ বলতে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের ট্...