অরুণোদয়
ট্রাস্টের উদ্যোগে নরসিংদীর শিবপুরে গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম
আনন্দমেলা। ঘুরে এসে লিখেছেন
শাহীন মিয়ানরসিংদী শহরসংলগ্ন শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতেরকান্দি গ্রাম। ২০১৯ সালে এ গ্রামেই গড়ে উঠেছে ব্যতিক্রমী এক প্রবীণ নিবাস। নাম ‘আনন্দমেলা’। প্রথম দেখায় যে কারও মনে হতে পারে, এটি কোনো পার্ক কিংবা ছিমছাম কোনো রিসোর্ট। আসলে এটি জীবনের শেষ সময়ে এসে আশ্রয় নেওয়া কয়েকজন প্রবীণের ঠিকানা। নাম ‘আনন্দমেলা’। আনন্দমেলার গেটের সামনে দাঁড়ালে অন্য রকম এক পরিবেশ চোখে পড়ে। রাস্তার দুপাশে সারি সারি তালগাছ।...