যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলো তাদের পুরনো প্রযুক্তিগত ব্যবস্থা হালনাগাদ (আপগ্রেড) করার ফলে মার্কিন নাগরিকদের আরও বেশি প্রযুক্তিগত বিভ্রাট ও সেবা বিঘ্নিত হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা।
সিএনএন-এর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে গত রবিবার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, ‘চলমান এই আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের কিছু কারিগরি ত্রুটি ও সেবা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি...