টেলিভিশনের
জনপ্রিয় অভিনেতা আদৃত রায় প্রথমবারের মতো জীবনের ভয়াবহ এক অভিজ্ঞতার কথা প্রকাশ
করেছেন। তিনি জানিয়েছেন, পায়ে রক্ত জমাট বাঁধার জটিলতা থেকে তা ফুসফুসে ছড়িয়ে পড়ায়
একসময় তার জীবন সংকটাপন্ন হয়ে ওঠে। টানা ১২ দিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে
চিকিৎসাধীন থাকতে হয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আদৃত রায়
জানান, একসময় হঠাৎ করেই ছোটপর্দা থেকে কিছুদিনের জন্য আড়ালে চলে যান তিনি। অনেকেই
ভেবেছিলেন, স্বেচ্ছায় বিরতি নিয়েছেন বা প্রস্তুতি নিচ্ছেন নতুন কাজের। কিন্তু
বাস্তবে গুরুতর শারীরিক সমস্যার সঙ্গে...