বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে পরিচালক মিলাপ জাভেরির আসন্ন মেগা প্রজেক্ট নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম বি-টাউন। গুঞ্জন রটেছিল, বিগ বাজেটের এই রোমান্টিক-অ্যাকশন সিনেমায় আদিত্যের বিপরীতে মূল নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী ও হিন্দি সিনেমার উঠতি অভিনেত্রী ভাগ্যশ্রী বোরসেকে। তবে সেই জল্পনা-কল্পনায় পানি ঢেলে দিল ছবিটির প্রযোজনা সংস্থা টি-সিরিজ।এক আনুষ্ঠানিক বিবৃতিতে টি-সিরিজের মুখপাত্র জানিয়েছেন, ভাগ্যশ্রী বোরসেকে এই ছবিতে চূড়ান্ত করার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। খুব শিগগির আনুষ্ঠানিক ঘো...