ভারতের গুজরাটের আহমেদাবাদে নবরাত্রির একটি অনুষ্ঠানে অ-হিন্দু ও মুসলিমদের অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ‘খালাসি’খ্যাত গুজরাটি লোকসংগীতশিল্পী আদিত্য গাধভি। তবে পুরো ঘটনার সঙ্গে নিজেকে জড়িত নয় বলে স্পষ্ট করেছেন তিনি। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে আদিত্য জানিয়েছেন, ওই ঘোষণা তার নয় এবং এ বিষয়ে তাকে বা তার দলকেও কিছু জানানো হয়নি।আহমেদাবাদের সাভানা পার্টি প্লটে ‘রঙ মোরলা’ নামে ওই নবরাত্রির অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সংগীত...