প্রাক্তন স্বামীর দায়ের করা মানহানির মামলায় ভারতীয় বক্সার ও অলিম্পিক পদকজয়ী মেরি কমের কাছে জবাব চেয়েছেন দিল্লির একটি আদালত। টেলিভিশন সাক্ষাৎকারে তাকে নিয়ে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে মামলা করেছেন করুং ওনখোলের।শুক্রবার সাকেত আদালতের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট শিবম গুপ্ত প্রাথমিক সাক্ষ্য গ্রহণের পর মেরি কমকে নোটিস পাঠান। আগামী ২১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। আইনজীবীর মাধ্যমে আদালতে জবাব দিতে বলা হয়েছে তাকে।গত ৬ অক্টোবর দায়ের করা অভিযোগে ওনখোলের দাবি করেন, ২০২৬ সালের ১...