বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে বন্ধ থাকবে। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য ২৫ দিন ইউনিটটি বন্ধ রাখা হবে। এ সময়ে কেন্দ্রটির একই সক্ষমতার দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।আদানি পাওয়ার জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগেই এ কাজের পরিকল্পনা করা হয়েছিল। ১৮ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ সময়ে জরুরি পরিদর্শন, সার্ভিসিং ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। প্...