মাত্র পাঁচ মাসের ব্যবধানে একই প্রকল্পে দুই দফায় বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। ওই উন্নয়ন প্রকল্পে একই ধরনের কাজের জন্য দুই দফায় বরাদ্দ দেওয়া হয় ১ কোটি টাকা।অভিযোগ প্রকাশ্যে আসার পর বগুড়া জেলা প্রশাসকের গঠিত তদন্ত দল গত বুধবার উপজেলা পরিষদে গিয়ে নথিপত্র পর্যালোচনা করেছে।তদন্ত দলে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর মনোনীত প্রতিনিধি শাকিউল ইসলাম এবং জেলা ত্রাণ ও পুনর্ব...