শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর, সাভার ও পার্শ্ববর্তী জেলা গাজীপুরের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। আহত একজন পোশাকশ্রমিক মারাও গেছেন।সামাজিক মাধ্যমে অনেকেই শ্রমিকদের দাবির পক্ষে কথা বলছেন। শুধু তাই নয়, সবসময় শ্রমিকদের পক্ষে কথা বলা পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি) নিশ্চুপ থাকায় তাকে নিয়েও সমালোচনা করা হচ্ছে।জনপ্রিয়...