রাতের
অন্ধকারে একটি বাড়িতে ঢুকে
পড়েছিল আততায়ী। কয়েক মিনিটের মধ্যেই
ঘটে যায় হত্যাকাণ্ড। পুলিশ
আসে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ
করে, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে। সন্দেহভাজনের তালিকাও
তৈরি হয়। কিন্তু কিছুতেই
মেলে না খুনির পরিচয়।
একসময় তদন্তের গতি থেমে যায়।
ফাইলটি চলে যায় পুলিশের
সংরক্ষণাগারে। কিন্তু অপরাধটি হারিয়ে যায় না। অপরাধবিষয়ক
পরিভাষায় এমন অমীমাংসিত মামলাকে
বলা হয় ‘কোল্ড কেস’।
সাধারণত
হত্যা, নিখোঁজ ব্যক্তি, যৌন অপরাধ কিংবা
রহস্যজনক মৃত্যুর ঘটনা এ তালিকায়
থাকে। পর্যাপ্ত প্রমাণের অ...