ধারদেনা করে ১০ শতক জমিতে লাউ চাষ করেছিলেন পঞ্চগড়ের আটোয়ারীর চাষি হাসিনুর রহমান। হয়েছে ভালো ফলনও। কিন্তু ক্ষেত থেকে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র ১ থেকে ২ টাকায়। অথচ খুচরা বাজারে সেই লাউয়ের দাম ২০ থেকে ৩০ টাকা। উৎপাদন খরচও তুলতে না পেরে লোকসান গুনছেন আটোয়ারীর লাউ চাষিরা। বাধ্য হয়ে অনেকে কেটে ফেলছেন লাউগাছ।হাসিনুরের মতো আটোয়ারীর অনেক লাউ চাষিই এখন দিশেহারা। কৃষকদের অভিযোগ, বাজারজাতকরণে অব্যবস্থাপনা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে মাঠপর্যায়ে তারা ন্যায্য দাম পাচ্ছেন না। অন্যদিকে খুচরা বাজা...