প্রায়
চার বছর বন্ধ রয়েছে
শিল্পকলা একাডেমি আয়োজিত ‘দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী’। অন্যদিকে আরেকটি
গুরুত্বপূর্ণ আয়োজন ‘জাতীয় চারুকলা প্রদর্শনী’ও ২০২৩ সালের
পর আর অনুষ্ঠিত হয়নি।
এ দুটি বড় আয়োজন
কবে হবে, তা নিশ্চিত
করে জানাতে পারছেন না একাডেমির কর্মকর্তারা।
চারুকলা বিভাগের পরিচালক ও উপপরিচালক পদে
নেই কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
শিল্পকলায় মহাপরিচালক পদেও মন্ত্রণালয়ের একজন
যুগ্ম সচিব অতিরিক্ত দায়িত্ব
পালন করছেন। ফলে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ
আয়োজনগুলো নিয়ে তৈরি হয়েছে
অনিশ্চয়তা।...