যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে (৩৩) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ সোমবার বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে সাবেক এই এমপিকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য জানিয়েছেন ডিবির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ।তিনি বলেন, আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ‘আজিজুলের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে’-যোগ করেন ডিসি জিয়াউদ্দিন।
আরও পড়ুন...