মৌসুমি
ফল আর ঘরোয়া মসলার
মেলবন্ধনে তৈরি আচার বাঙালির
রন্ধনশৈলীর এক অনবদ্য অংশ।
আমের মজাদার আচারের রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন
আফরোজা খানম মুক্তা
আম-চেরির কাশ্মীরি আচার
উপকরণ:
আম ১ কেজি, আদা
(পুরো আকারে কাটা) ৮ টুকরো, চিনি
৬ কাপ, সিরকা আধা
কাপ, ফিটকিরি সামান্য, সোডিয়াম বেনজয়েট আধা চা-চামচ,
চেরির মোরব্বা আধা কাপ, পানি
১ কাপ, শুকনো মরিচ
(বিচি ফেলে দেওয়া) ৪টি।
প্রণালি:
খোসা ফেলে প্রতিটি আম
৮ টুকরো করে কেটে কাশ্মীরি
আচারের শেপ দিয়ে ফিটকিরিযোগে
পানিতে ভিজিয়ে রাখুন। এভাবে পানি দুবার...