মানুষের জীবনে কোনো নিশ্চয়তা নেই। জীবন চলার পথে কখন কী বিপদ আসে, কখন কোন সিদ্ধান্ত আমাদের জন্য অকল্যাণ ডেকে আনে তা কেউ জানে না। অনেক সময় মানুষের নিজের ভুল নয়, বরং আল্লাহর পরীক্ষাস্বরূপ পরিস্থিতির কারণে সে কষ্টে পড়ে যায়। তাই একজন মুমিন সব সময় উত্তম পরিণতি, কল্যাণকর সিদ্ধান্ত ও নিরাপদ ভবিষ্যতের জন্য আল...