দেশে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এক্ষেত্রে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা, অর্থনীতির বহুমুখীকরণ এবং টেকসই অবকাঠামো অর্থায়ন সম্প্রসারণে সহায়তা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। সংস্থাটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের ঢাকা সফর শেষে এমন অঙ্গীকারের কথা জানানো হয়েছে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, গত ১৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা সফর করেছে...