রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের কক্ষে ঢুকে তাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। টেন্ডারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা না পেয়ে ‘মব’ সৃষ্টির মাধ্যমে তাকে পদত্যাগে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন উপাচার্য। এসময় উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএ) নাজমুল ইসলামকেও মারধর করে তাকেও জোরপূর্বক বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে ইস্তফা করানো হয়। পরে তাদের দুজনের মোবাইল ফোন ও উপাচার্যের ল্যাপটপ জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। শুধু তা-ই নয়, খুলে নিয়ে যাওয়া হয় সিস...