বক্স অফিসে ‘আওয়ারাপান ২’ সিনেমার ২০০ কোটির ঐতিহাসিক সাফল্যের উদযাপনের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন বলিউড তারকা ইমরান হাশমি। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকের পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে অভিনেতা সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। অভিনেতার মুখপাত্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন এবং অফিসিয়াল মেডিকেল রিপোর্ট প্রকাশ করেছেন।সম্প্রতি সমগ্র ভারত জুড়ে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে ইনফ্লুয়েঞ্জা ও সোয়াইন ফ্লুর সংক্রমণ। রাজধানী দিল্লিতে ২,৪০০-এর বেশি এইচ১এন১ কেস, কর্ণাটকে ৪,২১২ জন...