নওগাঁর মাঠজুড়ে এখন আউশ ধানের
সোনালি শিষ। কোথাও চলছে
ধান কাটা, কোথাও মাঠের পাশে বা বাড়ির
উঠানে চলছে মাড়াই। রোদে
শুকিয়ে সেই ধান নিয়ে
স্থানীয় হাটে ছুটছেন কৃষকেরা।
ভালো ফলনে তাদের মুখে
স্বস্তির হাসি ফুটলেও হাটে
ধানের দাম কম থাকায়
তা ম্লান হয়ে যাচ্ছে। উৎপাদন
খরচের তুলনায় বাজারদর কম হওয়ায় ভালো
ফলন পেয়েও লোকসানের হিসাব কষতে হচ্ছে তাদের।
কৃষকেরা বলছেন, এবার আউশের ফলন
প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে।
কিন্তু ধান বিক্রি করতে
গিয়ে কাঙ্ক্ষিত দাম পাওয়া যাচ্ছে
না। অনেক ক্ষেত্রে উৎপাদন
খরচই উঠছে না। এর
সঙ্গে ঋণের কি...