শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ (নো ডিভিডেন্ড) না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।ব্যাংকটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা। এতে বছরের মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ কোটি ৯ লাখ টাকা। আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৪২ পয়সা এবং মোট লোকসান ছিল ৯৪ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ, আগের বছরের তুলনায় লোকসান কিছুটা...