বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গুণগত মানবিষয়ক সম্মেলন ৫১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন কোয়ালিটি কন্ট্রোল সার্কেলস (আইসিকিউসিসি-২০২৬) ঢাকায় শুরু হয়েছে। ‘টেকসই উন্নয়নের জন্য কিউসিসি’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ সম্মেলনে ১৬টি দেশ ও অঞ্চলের ৮ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনে উৎপাদনশীলতা বৃদ্ধি, অপচয় হ্রাস, গুণগত মান উন্নয়ন ও কর্মক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে।বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএ...