ক্রিসমাসের কেনাকাটা থেকে শুরু করে ভ্রমণ বুকিং, ইমেইল পাঠানো কিংবা বিদ্যুৎ বিলের সাশ্রয়ী চুক্তি খোঁজা— দৈনন্দিন নানা কাজ এআইর মাধ্যমে করানোর সুযোগ নিয়ে যুক্তরাজ্যে ‘মিউজ’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী চালু করছে মেটা। তবে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও ভোক্তা সুরক্ষা নিয়ে অ্যাপটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো।
মিউজ অ্যাপের পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এই এআই ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী এআই সহকারীর নাম, চেহারা ও ব্যক্তিত্ব...