ফ্রান্সের প্রধান প্রতীক আইফেল টাওয়ারের পরিচালনায় নীতিগত ত্রুটি নিয়ে উঠেছে দেশব্যাপি সমালোচনার ঝড়। এ পরিস্থিতিতে শেষ পর্যন্ত দায় স্বীকার করে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন আইফেল টাওয়ার পরিচালনাকারি সংস্থার প্রধান নির্বাহী (সিইও) প্যাট্রিক ব্রাঙ্কো রুইভোভো। চলতি বছরের শেষ নাগাদ তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন।সাম্প্রতিক একটি হিন্দু ধর্মীয় প্রতিনিধি দলের টাওয়ার সফরকে কেন্দ্র করে এই নজিরবিহীন কেলেঙ্কারির সূত্রপাত হয়। অভিযোগ উঠেছিল, ওই ভিআইপি দলটির আবদার রক্ষার্থে টাওয়ারের কর্মররত নার...