আবহাওয়া অধিদপ্তর গত ১১ থেকে ১২ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছিল। আর এতেই রাজধানীর বেশিরভাগ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। তখন ঢাকার দুই সিটি করপোরেশন জানিয়েছিল জলাবদ্ধতার মূলে একটি বড় কারণ স্টর্ম ওয়াটার ড্রেনে (বৃষ্টির পানি নামার নর্দমা) বর্জ্য তথা প্লাস্টিক জমে থাকা। বিপুলসংখ্যক মানুষের এই নগরীকে নাকানিচুবানি খাওয়াচ্ছে বর্জ্য। এই শহরের অলিগলি, বাসাবাড়ির গেটের সামনে, প্রধান সড়ক কিংবা গণপরিসর—সর্বত্রই বর্জ্য ফেলে মানুষ। অথচ যত্রতত্র বর্জ্য ফেলার শাস্তিস্বর...