চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির সমন্বিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফা ১৩৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। একই সময়ে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৯৯ টাকায়, যা ২০২৫ সালের প্রথমার্ধে ছিল ২ দশমিক ৩৭ টাকা।এ সময়ে মুনাফার বিভিন্ন সূচকেও প্রবৃদ্ধি অর্জন করেছে আইডিএলসি। প্রতিষ্ঠানটির বাৎসরিক রিটার্ন অন ইক্যুইটি (আরওই) বেড়ে ১২ দশমিক ৩৬...