বাংলাদেশের শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে বীমা খাত বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। তিনি বললেন, বীমা খাতের অংশগ্রহণ বাড়ানো গেলে শেয়ারবাজার, বন্ড ও অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের বড় উৎস তৈরি হবে।রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ‘বিনিয়োগকারীর স্থিতিস্থা...