কথা ছিল দক্ষ জনশক্তি তৈরি হবে, একই ছাদের নিচে প্রশিক্ষণ শেষে মিলবে কর্মসংস্থানও। কিন্তু সেই স্বপ্ন এখনো অধরা। চট্টগ্রামের চান্দগাঁওয়ে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার’ নিজেই এখন বেকার (অকেজো)। নির্মাণকাজ শেষ হওয়ার দুই বছর পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি অনুযায়ী এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রকল্পের প্রাথমিক লক্ষ্যমাত্রা অনুযায়ী, এই সেন্টারের মাধ্যমে অন্তত দুই হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার কথা ছিল।
ভবনটি ফেলে রাখার কারণ জানতে চাইলে প্রকল্পের বর্তম...