নির্বাচনের বুথফেরত জরিপ অনুসারে সরকার গঠনের লড়াই আরও জটিল হয়ে উঠল ইসরায়েলে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে থাকায় তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা। এ পরিস্থিতিতে বিরোধী নেতা গাদি আইজেনকটের দাবি, জনতা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। তার প্রতিশ্রুতি, সব পক্ষের সঙ্গে আলোচনা করে এমন একটি সরকার গঠনের চেষ্টা করবেন, যা দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। তবে ভোটের প্রাথমিক হিসাব বলছে, আরব দলগুলোর সমর্থন ছাড়া তার পক্ষে সরকার গঠন কঠিন।
গত মঙ্গলবার অন...