টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বাতাসে ফিরেছে কিছুটা স্বস্তি। বায়ুদূষণের দিক থেকে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে এখন ঢাকার অবস্থান ১৬তম। তবে রাজধানীর কয়েকটি এলাকায় দূষণের মাত্রা এখনও তুলনামূলক বেশি।আজ রবিবার সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তাৎক্ষণিক সূচকে উঠে এসেছে এই তথ্য।এদিন সকাল সাড়ে ৯টার তথ্য অনুযায়ী, সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কামপালা। শহরটির বায়ুমান স্কোর ২২৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিস...