দেশের চলমান বন্যায় ১০ জেলার ১১ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। সরকারের তথ্যের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।গতকাল রবিবার প্রকাশিত আইএফআরসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিনের টানা ভারী মৌসুমি বৃষ্টিতে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক বন্যা, আকস্মিক বন্যা, নদীপ্লাবন এবং ভূমিধস দেখা দিয়েছে। বিশেষ করে...