আন্তর্জাতিক এগ কমিশন (আইইসি) ১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত এক সম্মেলনে বিশ্ব ডিম দিবস পালনের ঘোষণা দেয়। সেই হিসাবে এবার দিবসটির ৩০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে এবারের আয়োজনে ‘এগউইন’ নামে একটি মাসকটও যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে বছরে প্রায় ২ হাজার ৪৪৬ কোটি ৫০ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। অর্থাৎ প্রতিদিন উৎপাদন হচ্ছে ৬ কোটির বেশি ডিম। এতে দেশে ব...