পেশাজীবী প্রকৌশলীদের একমাত্র জাতীয় সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল। দুই বছর মেয়াদি এ কমিটিতে প্রকৌশলী খান মনজুর মোর্শেদ প্রেসিডেন্ট এবং প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান পদে প্রকৌশলী ড. মনিরুল ইসলাম এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী কে এম আসাদুজ্জামান। গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ নির্বাচন অনুষ...