দেশের আকাশ থেকে যখন হারিয়ে যেতে বসেছে একসময়ের অতিপরিচিত শকুন, তখন উল্টো চিত্র দেখা গেছে হবিগঞ্জের রেমা-কালেঙ্গা বনে। দীর্ঘদিনের সংরক্ষণ উদ্যোগে এই বনাঞ্চলে শুধু শকুনের সংখ্যা বাড়েনি; বেড়েছে তাদের প্রজনন সফলতাও। ২০১৪ সালে যেখানে রেমা-কালেঙ্গায় শকুনের সংখ্যা ছিল ৭৮টি, সর্বশেষ শুমারিতে সেখানে অস্তিত্ব পাওয়া গেছে ১১০টি বাংলা শকুনের।
শকুন পরিবেশ-প্রকৃতির গুরুত্বপূর্ণ বন্ধু। মৃত প্রাণীর দেহ খেয়ে রোগজীবাণুর বিস্তার ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পাখি। কিন্তু খাদ্যসংকট, আবাসস্থল ধ্বংস, গাছ কাটা এ...