ময়মনসিংহ নগরে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড় ও আঁচড়ে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই নগরীর সূর্যকান্ত (এস কে) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৪ হাজার ৭১৭ জন। গত বছর একই হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা ছিল ২৯ হাজার ১৪ জন। আক্রান্তের সংখ্যা বাড়লেও কুকুরকে টিকা দেওয়ার কার্যক্রম বর্তমানে বন্ধ। ফলে প্রাণীর কামড়-আঁচড়ের পর চিকিৎসার ব্যবস্থা থাকলেও আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে প্রতিরোধমূলক উদ্যোগ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।
হাসপাতালের তথ্য বলছে, চিকিৎসাব্যবস্থায় নতুন করে উদ্বে...