এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ছয়দিন হলো। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ১০ জন শিক্ষার্থীর মৃত্যু ও আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতজনই মেয়ে, যা মোট মৃত্যুর ৭০ শতাংশ। ফল প্রকাশের পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন আঁচল ফাউন্ডেশন।সংস্থাটির তথ্য অনুযায়ী, এসব শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হওয়া কিংবা প্রত্যাশিত ফল না পাওয়ার পর মানসিক চাপে পড়েছিলেন। অন্তত পরিবার ও স্থানীয় সূত্র বলছে তেমনটাই।
গত ১০ আগস্ট ফল প্রকাশের পর রাজশাহী, কুষ...