প্রিয়
রবীন্দ্রনাথ ঠাকুর
গুরুদেব, বাংলাদেশে আপনার মুখে আবার কালি পড়েছে। ঢাকায় পড়েছে। খুলনায় পড়েছে। আরও কোথাও পড়লে আশ্চর্য হব না। আপনার মুখটা মনে হয় বাংলার দেয়ালে একটু বেশিই জায়গা দখল করে ফেলেছে।
আপনি তো মারা গেছেন। কিন্তু আপনার মুখের বিরুদ্ধে অভিযান বন্ধ হচ্ছে না। জীবিত থাকলে হয়তো আপনাকে দেশছাড়া করা যেত। এখানে এখন সাহিত্য হয়ে উঠেছে পরিচয় যাচাইয়ের বিষয়, আর সংস্কৃতি দেয়াল মোছার সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ। তাই আপনার নাগরিকত্ব উপেক্ষা করে ভাষার অধিবাসী হিসেবে বললাম কথাটা। যেহেতু দেশ ছাড়ার সুযোগ নে...