প্রথম
অ-স্পেনীয় নাগরিক হিসেবে পেয়েছেন স্পেনের রাষ্ট্রীয় পদক। সে দেশের
সর্বোচ্চ বেসামরিক পদকেও ভূষিত হয়েছেন তিনি। একুশে পদকজয়ী স্পেনপ্রবাসী শিল্পী মনিরুল ইসলামের বর্ণাঢ্য জীবনের মুখোমুখি হয়েছেন আগামীর সময়ের আর্ট অ্যান্ড গ্রাফিকসের
প্রধান দেওয়ান আতিকুর রহমান ও ওমর শাহেদ।
আপনি
কীভাবে ছবি আঁকেন?
আমার
উদ্দেশ্য হলো লোকাল ম্যাটেরিয়ালে
কাজ করা। বহু সারফেসে
আমি ছবি অঁাকি। কার্টন
বক্সে অঁাকি। নিজে রঙ তৈরি
করি। টিউব ব্যবহার করি
কম। চক পাউডার, দোলের
রঙ ইত্যাদি ব্যবহার করি। স্পেনে দুই...