বরবার
সিনিয়র সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
আমি এক বেকার তরুণ। চাকরি পাচ্ছিলাম না কোথাও। যা-ও দু-চারটে পেয়েছিলাম, সেগুলোতে যে বেতন অফার করেছিল— তাতে দিনগুজরান করা ভীষণ মুশকিল। হতাশ হয়ে পড়েছিলাম। ঠিক সে পরিস্থিতিতে পত্রিকায় ‘৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে’ শিরোনামের খবরটি পড়লাম।
প্রতিবেদন থেকে জানতে পারলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের সাবেক তিনজন মহাপরিচালককে দীর্ঘদিন ধরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে রাখা হয়েছে। তারা প্রতিদিন ঘুম থেকে উঠে অলস সময় পার...