জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ ও টোল মওকুফসহ চার দাবি না মানলে আগামী বুধবার (২৯ জুলাই) থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের আলটিমেটাম দিয়েছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।আজ শনিবার বিকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই হুঁশিয়ারি দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, জরুরি সেবায় নিয়োজিত থাকা সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন। রোগীদের সঠিক সময়ে সেবা প...