ক্যানসার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি ও আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে জ্ঞান বিনিময়ের লক্ষ্যে ঢাকার ধানমন্ডিতে চিকিৎসকদের জন্য আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) প্রোগ্রাম আয়োজন করেছে ভারতের চেন্নাইয়ের টেইনামপেটের অ্যাপোলো হাসপাতাল ও অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডি। এতে বাংলাদেশের প্রায় ১০০ মেডিকেল শিক্ষার্থী, স্নাতকোত্তর পর্যায়ের চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।গতকাল রবিবার অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্তন ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারের আধুনিক চিকিৎসা, ইমিউনোথ...