অস্ত্রোপচারের কথা শুনলে অধিকাংশ রোগীর মনে প্রথমেই যে ভয়ের উদ্রেক হয়, তা হলো ‘অ্যানেসথেশিয়া’। অ্যানেসথেশিয়ার বিভিন্ন ধরন, ঝুঁকি ও সতর্কতা নিয়ে লিখেছেন ডা. তানভীর হক তূর্যঅ্যানেসথেশিয়া হলো বিশেষ কিছু ওষুধের প্রয়োগ, যা ব্যথার অনুভূতি কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। তবে অ্যানেসথেশিয়া মানেই যে শুধু রোগীকে অচেতন করা, তা কিন্তু নয়। এর মূল উদ্দেশ্য চিকিৎসা বা অস্ত্রোপচারের সময় রোগীর ব্যথা ও অস্বস্তি কমিয়ে তাকে আরামদায়ক অবস্থায় রাখা। অনেক সময় রোগীকে পুরোপুরি অচেতন না করেও শুধু ঘুম ঘুম বা শান্ত অবস্থায় রাখা হয়...