তেলুগু সিনেমার তারকা এবং অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ ও তাঁর রুশ স্ত্রী অ্যানা লেজনেভার ১৩ বছরের সংসার ভেঙে গেছে। সোমবার রাতে এক যৌথ বিবৃতিতে পারস্পরিক সমঝোতা ও সম্মানের সঙ্গে নিজেদের বিচ্ছেদের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন এই তারকা দম্পতি।বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা একসঙ্গে জীবনের অনেকটা সময় কাটিয়েছি। এখন নিজেদের বোঝাপড়া ও সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই সংসার ভেঙে গেলেও আমরা ভালো বন্ধু থাকব এবং আমাদের সন্তানদের অভিভাবক হিসেবে তাদের যত্ন নেওয়াই আমাদের...