ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে সরাসরি ট্রেন নেই। তাই ট্রেনে চেপে পাঁচ ঘণ্টার যাত্রায় প্রথমে পৌঁছালাম স্প্লিট শহরে, তারপর বাস ধরে কাঙ্ক্ষিত গন্তব্য ‘পার্ল অব অ্যাড্রিয়াটিক’ বা অ্যাড্রিয়াটিকের মুক্তা নামে খ্যাত প্রাচীন শহর দুব্রোভনিক।পথে চোখে পড়ল বিখ্যাত কারাকাও জাতীয় উদ্যান থেকে নেমে আসা অদ্ভুত সবুজ জলের এক নদী, যা সোজা গিয়ে মিশেছে অ্যাড্রিয়াটিক সাগরে। পাহাড়ের আঁকাবাঁকা ও সাগরের তীর ঘেঁষে যাওয়া পথ ধরে এগোতে লাগলাম। দুপাশের প্রাকৃতিক দৃশ্য রূপ বদলাচ্ছে। লম্বা পাইন বন পেরিয়ে একসময় ফুটে উঠ...