রনি রাকিবুল হক জাপানে নগরায়ণ নিয়ে গবেষণা করছেন। সেখানে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন তিনিজাপানের ইশিকাওয়া প্রিফেকচারের
ঐতিহাসিক মাউন্ট হাকুসানের কোলেই আমার বিশ্ববিদ্যালয়, নাম জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট
অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তিন ডিসিপ্লিনের (নলেজ সায়েন্স, ম্যাটেরিয়াল সায়েন্স,
আর ইনফরমেশন সায়েন্স) এই গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অন্তত ১ হাজার
দুশ। ২০টির বেশি দেশের শিক্ষার্থীরা এখানে নিজেদের মাস্টার্স, পিএইচডি অথবা পোস্টডক
গবেষণা করতে আসেন। গবেষণা বিশ্ববিদ...