কিশোরী থেকে পরিণত নারী— কাটছাঁট, রঙ আর নকশার
বৈচিত্র্যে টপেই তারা পরিপাটি। লিখেছেন রেজাউল আহমেদ
জিনস, পালাজ্জো, ট্রাউজার কিংবা স্কার্ট— বটমলাইনে যে পোশাকই হোক, ওপরের পারিপাট্যে
টপের রয়েছে আলাদা গুরুত্ব। কখনো ঢিলেঢালা, কখনো শরীরের গড়ন ছুঁয়ে থাকা, কখনোবা পাফ
স্লিভ, অমসৃণ হেমলাইন কিংবা ড্রেপিংয়ের অভিনবত্বে নজর কাড়ে এ পোশাক। কিশোরী ও তরুণীদের
ক্যাম্পাসে যাওয়া থেকে কর্মজীবী নারীর অফিস, বন্ধুদের আড্ডা থেকে সন্ধ্যার আয়োজন— বিভিন্ন বয়স ও উপলক্ষে মানিয়ে যায় টপ। কাটছাঁট,
কাপড়, রঙ ও অনুষঙ্গের সঠিক সম...