ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করছে কৃষিসেবা অ্যাগ্রো ফার্মস। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মাসে প্রায় ১৫ টন জৈব সার উৎপাদিত হচ্ছে। উদ্যোক্তাদের লক্ষ্য, আগামী ছয় মাসের মধ্যে উৎপাদন বাড়িয়ে ৪০-৫০ টনে উন্নীত করা।
ব্যক্তি উদ্যোগে ছোট পরিসরে ভার্মি কম্পোস্ট উৎপাদনের প্রচলন থাকলেও বাণিজ্যিকভাবে এ সার তৈরির উদ্যোগ এখনো তুলনামূলক কম। এমন পরিস্থিতিতে চুরখাইয়ের এ উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যে জৈব সারের চাহিদা পূরণে ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠানটির পরিচালক প্রকৌশলী নুরু...