কাগজে-কলমে মানবতার বড় আয়োজন। লক্ষ্য— পথশিশুদের নিরাপদ আশ্রয় আর সুন্দর ভবিষ্যৎ। কিন্তু সেই মহৎ উদ্যোগের শুরুতেই অহেতুক বিপুল ব্যয়ের ফিরিস্তি। ‘পথশিশু ও ঝুঁকিতে থাকা শিশুদের আবাসন সুবিধাসহ পুনর্বাসন’ নামের প্রকল্পে খরচ ধরা হয়েছে ৪০০ কোটি টাকারও বেশি, যা বাস্তবায়ন করবে বাংলাদেশ শিশু একাডেমি। কিন্তু কারিগরি বা জটিল কোনো কাজ না থাকলেও শুধু পরামর্শক খাতেই চাওয়া হয়েছে ৭ কোটি টাকা। এতে চোখ কপালে উঠেছে পরিকল্পনা কমিশন সংশ্লিষ্টদের। প্রকল্পটিতে শুধু পরামর্শক খাতই নয়, বিতর্ক উঠেছে আরও নানান খরচ নিয়ে। এরই ম...