বরাবর
মাননীয় সচিব,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মহোদয়, আমি আপনার মহান স্বাধীন দেশের এক সম্ভাব্য নাগরিক— একটি কন্যাভ্রূণ। অত্যন্ত আশঙ্কাজনক ও ভীতিকর এক পরিস্থিতির শঙ্কায় আপনাকে এ চিঠিটি লিখতে বাধ্য হচ্ছি। আমার দুর্ভাগ্য, গর্ভাশয়ের বাইরে যে বাংলাদেশের আওয়াজ পাই, বাস্তবে তা নাকি অত্যন্ত সেনসিটিভ এক ভূখণ্ড! ভুলবশত যদি আমি নারী রূপে জন্মগ্রহণ করে ফেলি, তবে এ পবিত্র সমাজ ও যুবকদের ‘চরিত্র’ আমার প্রভাবেই ধূলিসাৎ হয়ে যাবে— এমন আশঙ্কায় আমি এখন ভূমিষ্ঠ হতে তীব্র অস্বীকৃতি জানাচ...